ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

হামলা দিয়ে আমাকে থামানো যাবে না: ট্রাম্প


  • আপলোড সময় : রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ সময় : ৪:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পরও ইরান যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের হামলা তাঁকে ইরানের বিরুদ্ধে চলমান অবস্থান বা যুদ্ধনীতি থেকে বিচ্যুত করতে পারবে না।

গতকাল শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ নিয়ে তাঁর অবস্থান অটল থাকবে। তিনি বলেন, “ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আমি জানি না, এ হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না। তবে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এর সঙ্গে কোনো যোগসূত্র আছে বলে মনে হয় না।”

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কিছুটা সতর্ক অবস্থান নিয়ে বলেন, হামলার পেছনে ইরান ইস্যুর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

ট্রাম্প আরও জানান, হামলাকারীকে তদন্তকারীরা একজন ‘একাকী হামলাকারী’ বা নিঃসঙ্গ ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন। তাঁর মতে, ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প আরও বলেন, তেহরানের আলোচনার প্রস্তাব নিয়ে অসন্তোষের কারণে তিনি মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর স্থগিত করেছেন। তাঁর ভাষায়, ইরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়।

জানা গেছে, প্রায় দুই মাস ধরে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার উদ্যোগ চলছিল। তবে ট্রাম্পের দাবি, ইরান এখনো এমন কোনো অবস্থান নেয়নি যা আলোচনার পরিবেশকে এগিয়ে নিতে পারে।

ওয়াশিংটনে গুলিবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

তথ্যসূত্র: গালফ নিউজ


এ সম্পর্কিত আরো খবর