ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পঞ্চগড়ে পুলিশ লাইন্সে কিট প্যারেড, জিএস মার্ক প্রদান


  • আপলোড সময় : বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:৩১ পিএম

পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্যারেডের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম। প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরঞ্জামের ব্যবহার, সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনের সময় প্রতিটি পুলিশ সদস্যের কিট সামগ্রীর মান, সঠিক ব্যবহার এবং পরিচ্ছন্নতা যাচাই করে জিএস মার্ক প্রদান করা হয়। যেসব সদস্যের কিট সামগ্রী বকেয়া রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট অফিস থেকে তা সংগ্রহ করার নির্দেশ দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম কিট পরিদর্শন শেষে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত শারীরিক অনুশীলন, প্যারেড এবং ড্রেসরুলস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক সদস্যকে নির্ধারিত পোশাক যথাযথভাবে পরিধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত খেলাধুলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়ানো সম্ভব। এ জন্য নিয়মিত পিটি-প্যারেড এবং শারীরিক ব্যায়াম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, শৃঙ্খলা এবং জনগণের সঙ্গে ভালো আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

উক্ত কিট প্যারেডে উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ জোবায়ের ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি), আরআই, পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত মান উন্নয়নের বার্তা তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এ সম্পর্কিত আরো খবর