ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানালেন সাংবাদিকরা


  • আপলোড সময় : রবিবার ০৩ মে, ২০২৬ সময় : ৪:৫৯ পিএম

‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’—এমন তীব্র স্লোগানে মুখর ছিল সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

রোববার (৩ মে ২০২৬) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা হাত, মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান, যা গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির প্রতীকী চিত্র হিসেবে তুলে ধরা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা চালানো হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা।

বক্তারা অভিযোগ করেন, “কলম যোদ্ধাদের কণ্ঠরোধ করতে রাজনৈতিক তকমা দিয়ে মামলা দেওয়া এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।” তাদের মতে, এ ধরনের পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নানা স্লোগান প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’, ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে’, ‘সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা কর’, ‘স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর কর’, ‘গণতান্ত্রিক উত্তরণে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য’, ‘সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধ কর’, ‘আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র’ ইত্যাদি।

বক্তারা আরও বলেন, যখনই কোনো সংবাদকর্মী সত্য তুলে ধরেন, তখনই তার বিরুদ্ধে মামলা বা হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সাংবাদিকরা আজ অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা আরও অভিযোগ করেন, গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের মাধ্যমে ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান রাজীব। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু, ম্যানগ্রোভ সম্পাদক কবি স ম তুহিন, লেখক শেখ সিদ্দিকুর রহমান, লেখক মনিরুজ্জামান মুন্না, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হকসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা একবাক্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।


এ সম্পর্কিত আরো খবর