ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঘাটাইলে ৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৭:১১ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি 

ঘাটাইলে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১০ মে) বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ হালিম মিয়া ওরফে জুয়েল (৩৩)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভানীকাত্রা (ঝড়কা) এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর সার্বিক তত্ত্বাবধানে ঘাটাইল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ঘাটাইল থানাধীন ভানীকাত্রা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোঃ হালিম মিয়া ওরফে জুয়েলকে নিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন থানায় মোট ০৮টি গুরুত্বপূর্ণ মামলার জিআর ও সিআর ওয়ারেন্ট রয়েছে। এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারের পর ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল বলে জানায় এলাকাবাসী। তবে পুলিশ বলছে, তদন্ত ছাড়া এসব বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

ঘাটাইল থানা পুলিশ জানায়, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আকাশজমিন / আরআর    


এ সম্পর্কিত আরো খবর