ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নওগাঁয় ব্রিজের রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ১২:২৯ পিএম

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান ও নাজমুল ইসলাম একটি প্রাইভেটকারে করে হিলির উদ্দেশ্যে রওনা দেন। পথে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়ির ভেতরেই আটকা পড়েন দুই যাত্রী। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে গুরুতর আহত অবস্থায় তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ব্রিজ সংলগ্ন সড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেশি থাকে। রাতের বেলায় সড়কে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় অনেক সময় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

খবর পেয়ে পত্নীতলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।


এ সম্পর্কিত আরো খবর