ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নারায়ণগঞ্জে ৩৭ হাজার পরিবার পেল ফ্যামেলি কার্ড


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৪:২৫ পিএম

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনতে ফ্যামেলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। বাদ পড়া দরিদ্রদের অন্তর্ভুক্ত করে একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

তিনি জানান, এ পর্যন্ত ৩৮ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে আরও প্রায় ৪৮ হাজার পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ফ্যামেলি কার্ড কার্যক্রম ছাড়াও সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা তথ্য অফিসার বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের সহায়তা বৃদ্ধি করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।


এ সম্পর্কিত আরো খবর