ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক সনি, সদস্য সচিব মামুন


  • আপলোড সময় : বুধবার ১৩ মে, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীল। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর