ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ১৬ মে, ২০২৬ সময় : ৩:৩০ পিএম

কুমিল্লা প্রতিনিধি: জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সবাই কুমিল্লা বিভাগ চায়। ঠিক আছে—কথা শুনতে হবে। এই দাবি জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে।” তিনি উল্লেখ করেন, কুমিল্লার মানুষ মূলত কৃষি নির্ভর এবং তারা এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলেছেন। এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, “আমি শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসব, যাতে যত দ্রুত সম্ভব কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করা যায়। তবে সকলকে ধৈর্য ধরতে হবে।” দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এই মুহূর্তে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। গত ১৭ বছরে দেশকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা ধীরে ধীরে সকল দাবি বাস্তবায়ন করব, কিন্তু ধৈর্য ধরতে হবে।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, সরকার ইতোমধ্যে ১২ লাখ কৃষকের কৃষিঋণ, যাদের ঋণের পরিমাণ ১০ হাজার টাকার মধ্যে, তাদের সেই ঋণ সুদসহ মওকুফ করেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো অল্প অল্প করে বাস্তবায়ন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “১৯৭১ সালে বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কাছাকাছি সময়ে অনেক দেশ স্বাধীন হয়েছে। কিন্তু তারা যেভাবে উন্নতি লাভ করেছে, আমরা সেভাবে পারিনি। কারণ, আমরা পড়েছি স্বৈরাচারের কবলে। ’২৪ এর গণঅভ্যুত্থানে তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা শহীদ হয়েছে। এখনই সময় দেশকে পুনর্গঠনের।”

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাঁর পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে বলেন, “আমি আজকে চাঁদপুর যাচ্ছি, খাল খননের জন্য ও ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। নির্বাচনের আগে আমরা এসব প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা বলেছিলাম ইমামদের, ধর্মীয় গুরুদের সম্মানিত করব। আমরা সে কাজ শুরু করেছি। ধাপে ধাপে আপনাদের সকল দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দেশ গঠনে সবাইকে পরিশ্রম করতে হবে। আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন।”

এর আগে, কুমিল্লার লাকসামের মুদাফ্ফরগঞ্জের আরেকটি পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি আগামী একবছরের মধ্যে ৫০ লাখ মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঐতিহাসিক প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জাতীয় বাজেটেও ফ্যামিলি কার্ডের জন্য বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি।

বরুড়ার এই পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া প্রমুখ। পথসভাগুলোতে স্থানীয় সর্বস্তরের জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।


এ সম্পর্কিত আরো খবর