ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ধর্ষণ মামলায় পলাতক আসামি জিহাদ খান শিবচর থেকে আটক


  • আপলোড সময় : রবিবার ১৭ মে, ২০২৬ সময় : ৪:৪৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর সদর থানা আলিয়াবাদ ইউনিয়নে আলোচিত তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জিহাদ খান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে আটক করা হয়।

আটক জিহাদ খান ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর সাদিপুর গ্রামের হাশেম খানের ছেলে। গত ১৬ মে তাকে শিবচর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিহাদ খান আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করতে থাকেন।

ঘটনার পর ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় এবং সদর থানার সার্কেল আজমীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল অভিযানে নামে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে মাদারীপুরের শিবচর থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় আসামি পালানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

ঘটনার মাত্র তিন দিনের মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে ফরিদপুর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিলের লক্ষ্যে কাজ চলছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর