ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযান:

৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


  • আপলোড সময় : সোমবার ১৮ মে, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। অভিযানে আসামির হেফাজত থেকে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) রাত আনুমানিক ২টার দিকে র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন দত্তবাড়ী সানিকন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত দত্তবাড়ী সানিকন এলাকায় জনৈক তারা শেখের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ১৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জুয়েল শেখ (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ী এলাকার মোঃ আমজাদের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল শেখ স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ফেয়ারডিল ও স্ক্যাফসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য দেশের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন। পরবর্তীতে এসব মাদক তিনি সিরাজগঞ্জ সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক সেবীদের কাছে বিক্রয় করতেন।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১২-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই ধরনের মাদকবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে এবং অপরাধীদের চিহ্নিত করতে সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাহিনীটি।


এ সম্পর্কিত আরো খবর