ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে সড়ক সংকটে থমকে যেতে পারে ঈদযাত্রা


  • আপলোড সময় : বুধবার ২০ মে, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় আসন্ন কোরবানির ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা এবং গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে উন্নয়ন কাজ চলমান থাকায় এসব সড়কে বিভিন্ন স্থানে যানজট এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঢাকা থেকে সিলেটসহ আটটি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে।

আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে পশুবাহী ট্রাক, পণ্যবাহী যানবাহন এবং ঘরমুখো মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সড়ক দুটিতে যানজট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ঈদ উপলক্ষে যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং পশুবাহী যানবাহন যেন কোনো ভোগান্তিতে না পড়ে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশের একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও নিয়োজিত থাকবে।

সরেজমিনে দেখা যায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই দুটি মহাসড়কে গরুবোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজধানী থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলগামী আট জেলার মানুষের বাড়ি ফেরার প্রধান রুট হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহৃত হওয়ায় রূপগঞ্জ অংশে চাপ সবচেয়ে বেশি।

এই সড়কের রূপগঞ্জ অংশের প্রায় ১২ কিলোমিটার এলাকায় পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের রূপগঞ্জ অংশের প্রায় ১৪ কিলোমিটার এলাকায় চার লেন উন্নয়ন কাজ চলছে। নির্মাণ কাজ চলমান থাকায় অনেক স্থানে সড়ক এখনও পুরোপুরি যানবাহন চলাচলের উপযোগী নয়। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে।

এছাড়া রাস্তা এবড়োখেবড়ো হওয়া এবং সংস্কার কাজের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে। এতে দুই সড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কখনও কখনও মাত্র ২০ মিনিটের পথ পার হতে চালক ও যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

এর মধ্যে সড়কের সংস্কারজনিত সমস্যার পাশাপাশি কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে যানজটের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের চালক এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদকে সামনে রেখে যেসব স্থানে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে, সেসব স্থানে যদি দ্রুত প্রশাসনিক নজরদারি ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না করা হয়, তাহলে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আগত পশুবাহী যানবাহন এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো চরম দুর্ভোগে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় চালক ও যাত্রীরা।


এ সম্পর্কিত আরো খবর