ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইউরোপা লিগের রাজা এমেরি

৪৪ বছরের ইউরোপীয় খরা কাটিয়ে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ সময় : ১০:০০ এএম

যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের রাজা হিসেবে নিজের আসনটা পাকাপোক্ত করলেন উনাই এমেরি। ছয়বার ফাইনালে উঠে পঞ্চমবারের মতো তিনি এই ট্রফি উদযাপনের স্বাদ পেলেন। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমেরির অ্যাস্টন ভিলা। সবমিলিয়ে ঘরোয়া ফুটবলে ৩০ বছর এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের দীর্ঘ শিরোপাখরা কাটানোর দিনে ইংলিশ ক্লাবটির হয়ে গ্যালারিতে বুনো উল্লাসে মেতেছেন প্রিন্স উইলিয়ামও।

গতকাল বুধবার (২০ মে) দিবাগত রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে বলের পজেশন বাদে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে ওয়াটকিন্স-মার্টিনেজদের ভিলা। ম্যাচের প্রথমার্ধে ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া গোল করে দলকে চালকের আসনে বসান। এরপর দ্বিতীয়ার্ধে মর্গান রজার্স আরও এক গোল করে দলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। ভিলার এই আগ্রাসী ফুটবলের চাপ সামলে জার্মানির ফ্রেইবুর্গ আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল ভিলা। এর পরেই তাদের সামনে ছিল ইউরোপীয় ট্রফি জেতার এই সুবর্ণ সুযোগ। সেখানেও ট্রফি বাগিয়ে নিয়ে মৌসুমের শেষটা দারুণভাবে রাঙাল এমেরির দল। স্প্যানিশ এই সফল কোচ ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল হলেন। কেবল ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের ডাগআউটে থেকে তিনি চেলসির কাছে একবার ফাইনালে হেরেছিলেন। ভিলা ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছেন এমেরি।

এর আগেও সরাসরি মাঠে উপস্থিত থেকে অ্যাস্টন ভিলার ম্যাচ উপভোগ ও উল্লাসে মাততে দেখা গেছে প্রিন্স উইলিয়ামকে। তবে এবার তিনি নিজের জন্মের পর প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পছন্দের ক্লাবটির শিরোপা জয়ের ঐতিহাসিক সাক্ষী হলেন। এর আগে প্রিন্স উইলিয়াম সর্বোচ্চ সাফল্য হিসেবে ভিলাকে প্রথম সিলভারওয়ার বা শিরোপা জিততে দেখেছিলেন ১৯৯৬ সালের লিগ কাপে। ভিলার জয়ে কাল রাতে গ্যালারিতে গলা ফাটিয়ে উল্লাস তো করেছেনই, পরবর্তীতে প্রিন্স উইলিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ পোস্টে লিখেছেন, ‘বিস্ময়কর রাত! এই ক্লাবের সঙ্গে যুক্ত খেলোয়াড়, টিম স্টাফসহ সবাইকে অনেক অভিনন্দন।’

এ ছাড়া ম্যাচ সংশ্লিষ্ট একাধিক ভিডিওতে প্রিন্স উইলিয়ামকে উল্লাসের গানের সঙ্গে সুর মেলাতে কিংবা দু’হাত উঁচিয়ে নাচতেও দেখা যায়। প্রিয় দলের ট্রফি জয়ের আনন্দ তিনি যেভাবে উপভোগ করেছেন, তাতে বলা যায় তার ইস্তাম্বুল সফরটা পুরোপুরি সফল হয়েছে। অ্যাস্টন ভিলা এর আগে সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের শেষ সাফল্য জানতে ইতিহাসের পাতা আরও পেছনে ওল্টাতে হবে। সর্বশেষ ১৯৮১-৮২ মৌসুমে তৎকালীন ইউরোপিয়ান কাপ জিতেছিল এই ইংলিশ ক্লাবটি। দীর্ঘ প্রতীক্ষার পর উনাই এমেরির হাত ধরে অবশেষে ক্লাবটির ক্যাবিনেটে এলো বড় কোনো ট্রফি।


এ সম্পর্কিত আরো খবর