ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৭:২৯ পিএম

 কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের হলরুম এবং বেলা ১২টা থেকে চাঁনপুর কেরানী বাড়ি সংলগ্ন প্রাইমারি স্কুলে এই চাল বিতরণ কার্যক্রম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

চাল বিতরণ সংক্রান্ত এই বিশেষ জনকল্যাণমূলক কার্যক্রমে সভাপতিত্ব করেন পাঁচথুবী ইউনিয়ন পরিষদের গতিশীল ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহম্মেদ রাহুল। তাঁর সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ চাঁনপুর কেরানী বাড়ি সংলগ্ন প্রাইমারি স্কুল কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এবারের ঈদুল আজহা উপলক্ষে এই চাল বিতরণ কার্যক্রমে পাঁচথুবী ইউনিয়নের মোট ২২০০টি হতদরিদ্র ও কার্ডধারী পরিবারের প্রত্যেককে এককালীন ১০ কেজি করে উন্নতমানের চাল বিনামূল্যে প্রদান করা হয়, যা ভিজিএফ কর্মসূচির সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত। বর্তমান এই দুর্মূল্যের বাজারে ঈদের আগে সরকারের কাছ থেকে বিনামূল্যে এই খাদ্য সহায়তা পেয়ে সাধারণ ও সুবিধাভোগী মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে। চাল নিতে আসা অনেকে আবেগাপ্লুত হয়ে জানিয়েছেন, কোরবানি ঈদকে সামনে রেখে এই দুর্মূল্যের বাজারে সরকারের এমন মানবিক সহায়তা তাঁদের জীবনে আশীর্বাদস্বরূপ কাজ করবে।

চাল বিতরণ অনুষ্ঠানে পাঁচথুবী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বার হারুনুর রশিদ, সংরক্ষিত ৪, ৫ ও 6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার এবং পাঁচথুবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন। অন্যদিকে, চাঁনপুর কেরানি বাড়ি সংলগ্ন প্রাইমারি স্কুল প্রাঙ্গণে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ, আদর্শ সদর উপজেলা ছাত্রদল নেতা কাজী লিছান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণের মূল উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহম্মেদ রাহুল বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের ইউনিয়নে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ সঠিকভাবে, স্বচ্ছতার সঙ্গে ও কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে ইউনিয়নের একটিও অসহায়, দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবার এই ঈদ উপহার থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে যেসব মানুষ দিন আনে দিন খায়, নিম্ন আয়ের শ্রমজীবী ও বিপদগ্রস্ত পরিবার রয়েছে— তাদের বিষয়টি আমরা অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছি।” তিনি আরও বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ইউনিয়ন পরিষদ সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে। এই সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য অধিকার বুঝে পায় এবং কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য না ঘটে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমেদ বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের পক্ষ থেকে দরিদ্রদের জন্য ঈদ উপহার বা ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হতো ঠিকই, কিন্তু যারা তখন দলীয় প্রভাবে চেয়ারম্যান ছিলো তারা গরীব ও অসহায় মানুষের মাঝে এই চাল সঠিকভাবে বন্টন করতো না। তারা অধিকাংশ চাল চোরাই বাজারে চড়া দামে বিক্রি করে দিতো। অথচ এটার প্রকৃত হক হচ্ছে এদেশের গরীবদের।” তিনি আরও যোগ করেন, “বর্তমান সুন্দর ও স্বচ্ছ পরিবেশ উপহার দেওয়ার জন্য দেশের জনপ্রিয় জননেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ, পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলকেও ধন্যবাদ জানাই অত্যন্ত সততার সাথে অসহায় মানুষের মাঝে এই হক সঠিকভাবে বণ্টন করে দেওয়ার জন্য।”

উল্লেখ্য, সরকারের ভিজিএফ কর্মসূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচীর একটি বিশেষ প্রশংসনীয় উদ্যোগ, যা প্রতি বছর ঈদ ও দুর্যোগকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে।


এ সম্পর্কিত আরো খবর