ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু!


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ১১:৪৩ এএম

 রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক রাতে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে এতগুলো শিশুর একসঙ্গে মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার পরপরই হাসপাতাল প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন থানা পুলিশসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, "আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণে হয়েছে, তা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না। আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আমি নিজেও বিস্তারিত খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি।" পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, নাকি কোনো কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।

এদিকে, একসঙ্গে এত শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতাল প্রাঙ্গণে তাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণেই এমন অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনই কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, "রাতে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালের দিকে রওনা হয়েছি। সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব। এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়।"

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে হাসপাতালের শিশু ওয়ার্ড এবং নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই শিশুরা চিকিৎসাধীন ছিল। মধ্যরাতের পর থেকেই একে একে শিশুদের অবস্থা সংকটাপন্ন হতে শুরু করে এবং শেষ পর্যন্ত ছয়টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর হাসপাতালের অন্যান্য রোগীর অভিভাবকদের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের সন্তানদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ, ডিউটি রোস্টার এবং চিকিৎসাধীন শিশুদের মেডিকেল হিস্ট্রি সংগ্রহ করা হচ্ছে। কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হাসপাতালের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের পর শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে ধারণা করছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এ সম্পর্কিত আরো খবর