ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে আর বাধা নেই


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৬:২৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন বিসিবি নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকল না।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর রিটটি “উত্থাপিত হয়নি” মর্মে খারিজ করে দেন।

আদালতের এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’ নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর চিঠি পাঠানো হয়। পরবর্তীতে ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ১৮ মে রিট দায়ের করা হয়।

রিটটি দায়ের করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য পাঁচজন হলেন মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

তবে হাইকোর্টের সর্বশেষ আদেশে সেই রিট খারিজ হয়ে যাওয়ায় বিসিবির নির্বাচন প্রক্রিয়া এখন আর আইনি জটিলতায় নেই। ফলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, এই রায়ের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।


এ সম্পর্কিত আরো খবর