ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ফেভারিট না হওয়াটা ব্রাজিলের জন্য ইতিবাচক: ক্যাসেমিরো


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। সাম্প্রতিক পারফরম্যান্স এবং কোচ পরিবর্তনের কারণে অনেকের চোখেই ব্রাজিল এবারের আসরে ফেভারিটদের তালিকায় কিছুটা পিছিয়ে আছে। তবে ক্যাসেমিরোর মতে, ফেভারিট না হওয়াটা দলের প্রস্তুতি ও মানসিক শক্তির জন্য সহায়ক হতে পারে।

বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে ফিফার মিডিয়া চ্যানেলের সঙ্গে আলাপকালে ক্যাসেমিরো বলেন, বর্তমানে ব্রাজিল বড় কোনো ফেভারিট দল হিসেবে বিবেচিত নয়। তিনি স্বীকার করেন, গত ২৪ বছর ধরে শিরোপা জিততে না পারা দলটি এবার স্পেন, ফ্রান্স বা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের তুলনায় কিছুটা পিছিয়ে আছে। তবে এই চাপমুক্ত অবস্থান দলকে আরও সতর্ক ও প্রস্তুত হতে সাহায্য করছে বলে মনে করেন তিনি।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার আরও জানান, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন এবং নতুন কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তির আগমন দলের প্রস্তুতিতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। তার মতে, কোচের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। গত এক বছরে দলের সঙ্গে আনচেলত্তির সরাসরি কাজ করার সময়ও সীমিত ছিল।

তবে সব প্রতিকূলতা সত্ত্বেও ক্যাসেমিরো আশাবাদী। তিনি মনে করেন, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে ব্রাজিল শক্ত অবস্থান নিয়েই বিশ্বকাপে নামবে। দলটি এখন নিজেদের সেরা প্রস্তুতির দিকেই মনোযোগ দিচ্ছে।

আসন্ন বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি-তে রয়েছে। ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এ সম্পর্কিত আরো খবর