ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা: পুরুষ শূন্য গ্রাম


  • আপলোড সময় : রবিবার ০৭ জুন, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফল উৎসব অনুষ্ঠানে আকস্মিক হামলা, প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৭ জুন রবিবার রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে ২০ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন। মামলার পর পরই পুলিশী অভিযানে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এই মামলার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের কয়েকটি গ্রাম সম্পূর্ণ পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় এসব এলাকার নারী ও শিশুরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৬ জুন শনিবার রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফল উৎসব অনুষ্ঠান ও রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল। কিন্তু তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পূর্বেই বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০ থেকে ১৫০ সদস্যের একদল সশস্ত্র যুবক সেখানে অতর্কিত হানা দেয়। হামলাকারীরা রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় মারণাস্ত্রে সজ্জিত হয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা ৪টি মূল্যবান সাউন্ডবক্স, মাইক, মাইকের শক্তিশালী ব্যাটারি এবং ফল উৎসবের জন্য রাখা বিপুল পরিমাণ মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।

এই সশস্ত্র হামলায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০) এবং সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেক (২৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বর্বরোচিত হামলার ঘটনায় আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), তারেক মিয়া (৩২), রাজু হিরা (২৩), নাজমুল (৩০), সোহাগ (২৮), নাইম আহম্মদ (৩২), রাজু (১৯), নিলয় (২১), সুরুজ মিয়া (৩৩), আসিফ (২৮), মঞ্জুর হোসেন (৩০), সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), রহিম (২১), নাদিম (২৫) এবং জিলানীকে (২৫) নামীয় আসামি করে মামলা করেন। ঘটনার পর পুলিশ গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহারনামীয় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত নয় এমন কোনো নিরীহ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার বা হয়রানি করবে না।”


এ সম্পর্কিত আরো খবর