ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের নেতাদের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৪:২০ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা সোহেল রানার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় হঠাৎ করেই ইমরান চৌধুরী ও সোহেল রানার অনুসারীরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের একটি অংশে সংক্ষিপ্ত সময়ের জন্য স্থায়ী হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে কিছুক্ষণের মধ্যেই মিছিলকারীরা দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে যান।

প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের নেতৃত্বে এমন মিছিলের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর