ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চিকিৎসক-শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৮:১২ পিএম

 স্টাফ রিপোর্টার:

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলো কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্দোলনরত চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বৈঠক করবেন। তিনি বলেন, ‘এটি একটি গণতান্ত্রিক দেশ। আন্দোলন করার অধিকার সবার রয়েছে। তাদের দাবিগুলো কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা আমরা পর্যালোচনা করব।’

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখনো সেই পর্যায়ে পরিস্থিতি পৌঁছায়নি। তারা সেবা দিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া প্রসঙ্গে মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘তারা কী বলেছে বা বলেনি, সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের আইন মেনেই কাজ করতে হয়। তারা সময় চেয়েছে। আদালত যেমন অনেক ক্ষেত্রে সময় দেয়, আমরাও দুই দিন সময় দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের দক্ষ আইনজীবী রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা আমাদের কী ক্ষতিপূরণ দেবে, সেটিও দেখার বিষয়। পাশাপাশি তারা কোনো অপরাধ করে থাকলে, আইন অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে আমাদের অবস্থানে অটল থাকব।’

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর