ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কি আসল শাকিরা ছিলেন, নাকি তাঁর ডামি ‘শাকিবেকা’?


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ২:১২ এএম

‘ওয়াকা ওয়াকা’ ছিল ২০১০ বিশ্বকাপের জন্য বানানো অফিশিয়াল সং। কিন্তু শাকিরার পরিবেশন করা গানটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে বিশ্বকাপের গান বলতেই এখনো অনেকের মনে প্রথমে ভেসে ওঠে ‘ওয়াকা ওয়াকা’। সেই শাকিরাকেই আবার বিশ্বকাপের মঞ্চে দেখা গেল। এবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাই দাই’ গেয়েছেন কলম্বিয়ান এই শিল্পী।

তবে এবার তাঁর পারফরম্যান্সের পাশাপাশি জন্ম দিয়েছে নতুন বিতর্কও। মঞ্চ মাতানোর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর পারফরম্যান্সের আলোচনা তো চলছেই, সঙ্গে উঠেছে একটি প্রশ্নও—মঞ্চে শাকিরাই কি গেয়েছেন, নাকি তাঁর ডামি? নাইজেরিয়ার বার্না বয়ের সঙ্গে আজতেকাতেই এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং প্রথমবার লাইভ পরিবেশন করেন শাকিরা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঘণ্টা দেড়েক আগে হওয়া এই পরিবেশনাই ছিল সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত। কিন্তু পারফরম্যান্স শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভিন্ন এক আলোচনা। অনেকের দাবি, মঞ্চে থাকা গায়িকার চলাফেরা, শারীরিক ভঙ্গি ও মুখাবয়ব শাকিরার পরিচিত উপস্থিতির সঙ্গে পুরোপুরি মিলছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সেখানে তুলে ধরা হয়, কিছু দর্শক শাকিরার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী ‘দাই দাই’ গানের একটি নির্দিষ্ট স্টেপ মিস করার বিষয়টি তুলে ধরে দাবি করেন, মঞ্চে থাকা ব্যক্তি প্রকৃত শাকিরা নন, বরং তাঁর ‘ডামি’ বা প্রতিরূপ। শুধু ওই নাচের স্টেপ নয়, আরও কয়েকটি বিষয়কে সন্দেহের কারণ হিসেবে দেখিয়েছেন কেউ কেউ। কারও কারও প্রশ্ন, পুরো পরিবেশনায় শাকিরা কেন গাঢ় রঙের সানগ্লাস পরে ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও হাস্যরসাত্মক পোস্ট ছড়িয়ে পড়েছে।

যেখানে দাবি করা হচ্ছে মঞ্চে আসল শাকিরার বদলে তাঁর একজন ‘বডি ডাবল’ পারফর্ম করেছেন। অবশ্য শাকিরা সত্যিই আজতেকায় ছিলেন কি না, এমন সন্দেহের পেছনে আরেকটি কারণও উল্লেখ করেছে মার্কা। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শাকিবেকার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে অনেক সময় মানুষ তাঁকে আসল শাকিরা ভেবেও ভুল করেছেন। আর সেই সাদৃশ্যই নতুন করে জল্পনাকল্পনায় ঘি ঢেলেছে।


এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। বিশ্বজুড়ে এই মুহূর্তে ফুটবল খেলার উত্তেজনার সমান্তরালে পপ সংস্কৃতির এই আলোড়ন টুর্নামেন্টের জৌলুস ও মানুষের আগ্রহকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকার গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শক যখন কলম্বিয়ান পপ তারকার সুরের জাদুতে বুঁদ হয়েছিলেন, তখন এই ডামি বিতর্কের আবির্ভাব ভক্তদের মাঝে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

ক্রীড়া সাংবাদিক ও বিনোদন বিশ্লেষকেরা মনে করছেন, শাকিরার মতো বিশ্বখ্যাত তারকার ক্ষেত্রে এমন মুখাবয়বের বিভ্রান্তি তৈরি হওয়া নতুন কিছু নয়, তবে বড় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমন গসিপ বা গুঞ্জন আসরটির জনপ্রিয়তাকে আরও বেশি রহস্যময় ও রোমাঞ্চকর করে তোলে।


এ সম্পর্কিত আরো খবর