ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘আপনি কি আমার খেলা দেখেননি?’ সাংবাদিককে পাল্টা প্রশ্ন রোনালদোর


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

ক্যারিয়ারে অর্জনের ঝুলি প্রায় পূর্ণ, শুধু আক্ষেপ রয়ে গেছে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে। পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে সেই অধরা শিরোপা ধরা দেবে কি না, তা সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপের মাঠে নামার আগেই ৪১ বছর বয়সী এই মহাতারকার ফিটনেস নিয়ে উঠেছে প্রশ্ন। অবশ্য সব সমালোচনা উড়িয়ে দিয়ে রোনালদো জানালেন, তিনি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত।

রোনালদো তার দীর্ঘ ক্যারিয়ারে ফিটনেসের জন্য সবসময়ই প্রশংসিত হয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। পর্তুগালের জার্সিতে শেষ দুই ম্যাচে সহজ কিছু সুযোগ হাতছাড়া করায় তার ছন্দ নিয়েও প্রশ্ন উঠেছে। এরই ধারাবাহিকতায় লিসবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ফিটনেস নিয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে রোনালদো পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘শারীরিক অবস্থা? আমি ভালো আছি। আপনি কি আমার ম্যাচগুলো দেখেননি?’

পর্তুগাল আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বমঞ্চে ১৯৬৬ সালে তৃতীয় হওয়াটাই তাদের সর্বোচ্চ সাফল্য। এবার সেই গণ্ডি পেরোনোর লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে শক্তিশালী পর্তুগিজ স্কোয়াড। অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে রোনালদো বলেন, ‘টুর্নামেন্ট শেষেই সব দেখা যাবে। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও অনেক বিশেষ একটি টুর্নামেন্ট, অনেক আশা নিয়ে আমরা সেখানে যাচ্ছি।’

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা আরও বলেন, ‘আমাদের বর্তমান ফুটবল প্রজন্মটা দারুণ। তবে ফুটবলে অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। জয়-পরাজয়ই এখানে মূল বিষয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রজন্মের ফুটবলাররা পর্তুগালের সমর্থকদের অনেক আনন্দ দিতে সক্ষম হবে।’

দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রোনালদো জানান, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে, যদিও তা বেশ ক্লান্তিকর ছিল। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্সও ইতিবাচক ছিল। তবে আসল পরীক্ষা শুরু হবে ১৭ জুন। প্রথম ম্যাচে যখন বল মাঠে গড়াবে এবং চাপ বাড়বে, তখনই আসল চ্যাম্পিয়নদের চেনা যাবে।’

আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ‘কে’ গ্রুপে পর্তুগালের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। আগামী ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।


এ সম্পর্কিত আরো খবর