ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতে মরক্কো বাধা


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

২০২৫ সালের মে মাসে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কার্লো আনচেলত্তিকে প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই শুরু হয় নতুন স্বপ্ন। ক্লাব ফুটবলে তিন দশকের ট্রফি সমৃদ্ধ ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ নেওয়া এই ইতালিয়ান কোচের অধীনে ব্রাজিল এখন হেক্সা মিশনের অপেক্ষায়। ২০০২ সালের পর থেকে শিরোপা খরা কাটাতে মরিয়া সেলেসাওরা আগামীকাল মুখোমুখি হবে শক্ত প্রতিদ্বন্দ্বী মরক্কোর।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সাল থেকে প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দলটির শিরোপা খরা এবার ২৪ বছরে দাঁড়িয়েছে। বাছাইপর্বে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। ১৮ ম্যাচে ৮ জয় ও ৬ হারে কনমেবল অঞ্চল থেকে পঞ্চম হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। বাছাইয়ের শেষ দিকে বলিভিয়ার কাছে হেরে ধাক্কা খেলেও, আনচেলত্তির অধীনে শেষ তিন ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিসরের বিপক্ষে ১১ গোল করে ব্রাজিল এখন দারুণ ছন্দে রয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিলের আগামীকালকের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা মরক্কো। আফ্রিকান দলগুলোর বিপক্ষে ব্রাজিলের ইতিহাস বেশ সমৃদ্ধ, বিশ্বকাপে আট ম্যাচের সাতটিতেই জয়ী তারা। বিশ্বকাপ বেটিং সাইটগুলোতেও ‘সি’ গ্রুপের ফেভারিট হিসেবে এগিয়ে রাখা হচ্ছে সেলেসাওদের।

তবে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা অ্যাটলাস লায়ন্সরা এখন বিশ্বের অন্যতম সেরা দল। ২০২৩ সাল থেকে ৪৫ ম্যাচে মাত্র দুটি হার তাদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ। যদিও বিশ্বকাপ শুরুর ১০০ দিনের কম সময় আগে মূল কোচ ওয়ালিদ রেগরাগুই পদত্যাগ করায় দলটিতে কিছুটা অস্থিরতা ছিল, তবে নতুন কোচ মোহাম্মদ উয়াভির অধীনে মরক্কো এখন পর্যন্ত অপরাজিত।

মরক্কোর আত্মবিশ্বাসের বড় কারণ তাদের সাম্প্রতিক ইতিহাস। ২০২৩ সালের মার্চে সর্বশেষ প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করেছিল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান দলটি এবারের আসরের ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত। ব্রাজিলের হেক্সা মিশনের পথচলায় মরক্কোর এই পরীক্ষা কতটা কঠিন হয়, সেটিই এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু।


এ সম্পর্কিত আরো খবর