ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

মাদক কারবারিকে ধরতে বিশ্বকাপ মাসকটের পোশাকে পুলিশের অভিযান


  • আপলোড সময় : শনিবার ১৩ জুন, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

মাদক পাচার দমনে এবার এক অভিনব ও নাটকীয় পন্থা অবলম্বন করেছে পেরুর পুলিশ। বিশ্বকাপে মাসকটদের ছদ্মবেশ ধারণ করে লিমায় একটি সফল মাদকবিরোধী অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ এবং ‘ম্যাপল দ্য মুজ’-এর পোশাক পরা কর্মকর্তারা একটি ব্যাটারিং র‍্যাম দিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করছেন। এরপর তারা সাদা ভেস্ট পরিহিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। অভিযানে কর্মকর্তাদের সাদা পাউডারের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতেও দেখা গেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘বিশ্বকাপ মোড: ‘পিচিচি'-র পতনের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি।’

পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেডি আলকান্তারা ওব্রেগন সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত ব্যক্তি একজন কট্টর ফুটবল ভক্ত এবং বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন ছিলেন। তাই কোনো ধরনের সন্দেহ জাগানো ছাড়াই তার কাছে পৌঁছাতে এবং তাকে পাকড়াও করতে গ্রিন স্কোয়াডের সদস্যদের বিশ্বকাপ মাসকটের ছদ্মবেশে সাজানো হয়েছিল।

পেরু পুলিশের নজরকাড়া এই কৌশল নতুন নয়। এর আগে গত বছর ভালোবাসা দিবসে লিমায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে একজন কর্মকর্তা কচ্ছপের আকৃতির ব্যাকপ্যাক পরা ক্যাপিবারার পোশাক পরেছিলেন। এর আগেও বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের মার্ভেল সুপারহিরোদের ছদ্মবেশ ধারণ করতে দেখা গেছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি পেরু। কনমেবল অঞ্চলের ১০টি দলের মধ্যে নবম স্থান অর্জন করে তারা মূল পর্ব থেকে ছিটকে পড়েছে। ২০১৮ সালে তারা শেষবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।


এ সম্পর্কিত আরো খবর