ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র-ইরান: যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির ঘোষণা ট্রাম্পের


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৬:১৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ টোলমুক্ত করা হবে এবং ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।

রোববার (১৪ জুন) ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আমি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে খুলে দেওয়ার এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো আবার চলতে শুরু করুক, তেল প্রবাহ স্বাভাবিক হোক।’ পরবর্তীতে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই চুক্তি পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখবে। ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘অতীতে অনেক মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও সফল হননি, তবে বর্তমান সমঝোতার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রোববার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিকের মতে, এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দীর্ঘদিনের বৈরিতা ও সামরিক উত্তেজনা অবিলম্বে শেষ হবে।

গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর ওই অঞ্চলে মাইন অপসারণের কাজ শুরু হবে এবং এর ফলে বৈশ্বিক তেল পরিবহন ব্যবস্থা আবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তবে শান্তি চুক্তি ঘোষণার পরও ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেশ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযান শুরু করতে পারে অথবা মধ্যপ্রাচ্যের “অভিভাবক” হিসেবে দায়িত্ব নিতে পারে, যার বিনিময়ে অঞ্চলটির মোট রাজস্বের ২০ শতাংশ দাবি করা হতে পারে। তবে এই সাক্ষাৎকারটি চুক্তি ঘোষণার আগে নাকি পরে নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক শান্তি ঘোষণার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য একটি অত্যন্ত কার্যকর ও সুদূরপ্রসারী চুক্তি হয়েছিল।

হাকিম জেফ্রিসের অভিযোগ, ‘ডোনাল্ড ট্রাম্প বেপরোয়াভাবে সেই পরমাণু চুক্তি বাতিল করে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে, ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে এবং আমেরিকা আগের চেয়ে কম নিরাপদ হয়ে পড়েছে।’ মধ্যপ্রাচ্যের এই নতুন ভূ-রাজনীতি এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল।


এ সম্পর্কিত আরো খবর