ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

লামিন ইয়ামাল ‘পুরোপুরি ফিট’, কেপ ভার্দের বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন স্প্যানিশ কোচ


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৬:৪৯ পিএম

গত ২২ এপ্রিল বার্সেলোনায় খেলার সময় চোট পান লামিন ইয়ামাল। বিশ্বকাপে তাঁর খেলা বেশ শঙ্কায় পড়েছিল, তবে ভক্তদের মনে আশাও ছিল। অবশেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দিলেন এক দারুণ সুসংবাদ—ইয়ামাল এখন একেবারে ‘পুরোপুরি ফিট’ আছেন। তবুও আজ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে এই খুদে তারকা ফরোয়ার্ডকে শুরুর একাদশে না রেখে বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে।

দীর্ঘদিন ধরে ইনজুরি থেকে সেরে ওঠার কঠিন লড়াইয়ে ছিলেন ইয়ামাল। যার কারণে গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচেও মাঠে নামেননি তিনি। তা সত্ত্বেও এইচ গ্রুপে স্পেনের প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বললেন, ‘সবচেয়ে ভালো খবর হলো লামিনে একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যে অবস্থায় দেখতে চেয়েছিলাম, এই মুহূর্তে সে সেই অবস্থাতেই এসে পৌঁছেছে। সে পুরোপুরি ভালো আছে, ঠিক যেমনটা নিকো উইলিয়ামস এবং ভিক্টর মুনোজ আছে। তারা সবাই মাঠে নামার জন্য প্রস্তুত, যদিও তাদের মধ্যে কেউ কেউ হয়তো পুরো ম্যাচ খেলবে না।’

মেডিকেল টিম তথা ডাক্তারের কাছ থেকে ইতিবাচক সবুজ সংকেত ও খেলার ছাড়পত্র পেয়েছেন ইয়ামাল। এই বিষয়ে দে লা ফুয়েন্তে আরও যোগ করে বললেন, ‘ডাক্তাররা আমাদের নিশ্চিত করেছেন যে, লামিন আগামীকাল (সোমবার) কোনো সমস্যা ছাড়াই মাঠে নামতে পারবে। পুরো ৯০ মিনিট না হোক, অন্তত কিছু সময়ের জন্য সে খেলতে পারবে, হ্যাঁ...। একই প্রক্রিয়া আমরা উইলিয়ামসের সঙ্গেও বজায় রাখছি। তারা অনেক দিন ধরে একসঙ্গে কঠোর পরিশ্রম করছে, পুনর্বাসনে অনেক ঘণ্টা পার করেছে এবং তাদের যে পারস্পরিক সম্পর্ক, তাতে তারা বেশ খুশি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যদি প্রয়োজন পড়ে, তবে তারা অবশ্যই খেলতে পারে।’


এ সম্পর্কিত আরো খবর