ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান ঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের যেসব উড়োজাহাজ বাইরে ছিল, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে।

ঘাঁটির যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটির ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলি উঠছে এবং বড় জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।

উল্লেখ্য, ‘বি-৫২ হেভি বোম্বার’ বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও সমৃদ্ধ বোমারু বিমানগুলোর মধ্যে একটি। ১৯৫৪ সালে প্রথম এই সামরিক উড়োজাহাজ আকাশে ওড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বিমানটির মূল নকশাও করেছিল তারাই। পরে যুক্তরাষ্ট্রও একই নকশায় এ বিমান তৈরি করা শুরু করে। মার্কিন প্রতিরক্ষা বহরে বি-৫২ হেভি বোম্বার একটি গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ।

এবং তার কারণও আছে। বিশালাকৃতির এই বোমারু বিমানের দৈর্ঘ্য ১৫৯ ফুট এবং দুই ডানার প্রস্থ ১৮৫ ফুট। একটি বি-৫২ বোমারু বিমানের কম্ব্যাট রেঞ্জ ৮ হাজার ৮০০ মাইলের বেশি, অর্থাৎ যে কোনো যুদ্ধক্ষেত্রে ৮ হাজার ৮০০ মাইল এলাকা কভার করার জন্য একটি বি-৫২ হেভি বোম্বার যথেষ্ট। একটি বি-৫২ হেভি বোম্বার একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, গোলা, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই বিমান পরমাণু বোমা পরিবহন ও নিক্ষেপ করতে সক্ষম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।


এ সম্পর্কিত আরো খবর