ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডি ব্রুইনা-লুকাকুদের রুখে দিলেও আত্মঘাতী গোলে কপাল পুড়ল মিশরের


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৪:৩৯ পিএম

জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও তা ছোঁয়া হলো না মিশরের। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল খেললেও এক ভুলেই দুই পয়েন্ট হারাতে হলো তাদের! মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় থেকে ম্যাচ শেষ হয়।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মিশরকে। মোহাম্মদ সালাহকে সামনে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামে বেলজিয়াম। ম্যাচের ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি তার প্রথম গোল, আর সেটিই বিশ্বকাপের মঞ্চে মিশরকে এগিয়ে দেয়।

গোলের পর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মিশর। বেলজিয়াম বলের দখল বেশি রাখলেও আফ্রিকার দলটির সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১–০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিশর।

বিরতির পর ম্যাচে সমতা ফেরানোর জন্য চাপ বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। ফ্রি-কিক থেকে তার দারুণ শট গিয়ে আঘাত হানে মিশরের পোস্টে। ভাগ্য সহায় হলে হয়তো তখনই সমতায় ফিরতে পারত ইউরোপের দলটি।

তবে অপেক্ষা খুব বেশি দীর্ঘ হয়নি। ম্যাচের ৬৬ মিনিটে অবশেষে সমতায় ফেরে বেলজিয়াম, যদিও গোলটি আসে কিছুটা অপ্রত্যাশিতভাবে। বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি।

আত্মঘাতী ওই গোলেই ১–১ সমতায় ফেরে বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় আত্মঘাতী গোল। দীর্ঘ সময় এগিয়ে থাকার পর এক মুহূর্তের ভুলে মিশর হারায় তাদের মূল্যবান লিড, আর নতুন করে জমে ওঠে ম্যাচের লড়াই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।


এ সম্পর্কিত আরো খবর