ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এক যুগ পর বিশ্বকাপে ফিরেই ইরানের সঙ্গে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর ড্র


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৬:৪৭ পিএম

এক যুগ পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে ড্র করেছে। ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েছিল ওশেনিয়ার দলটি। দুবারই সমতা ফিরিয়েছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপে আক্রমণ ও প্রতি-আক্রমণে দারুণ এক ম্যাচ উপহার দিচ্ছে ইরান ও নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে ম্যাচটি ১-১ সমতায় থাকার পর শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয়।

বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরানের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিল নিউজিল্যান্ড। ম্যাচের ৭ মিনিটে দলীয় সমন্বয়ে গড়া আক্রমণ থেকে দুর্দান্ত এক গোলে নিউজিল্যান্ডকে এগিয়ে দিয়েছেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৪ মিনিটেই গোল পেতে পারত ইরান। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসে। এর ৮ মিনিট পরই কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ইরান। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে নেওয়া শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার লিড নিল নিউজিল্যান্ড। এই গোলটিও করেছেন এলিজা জাস্ট। তবে ম্যাচে আবারও সমতায় ফেরে ইরান। ম্যাচের ৬৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ানের বাড়ানো বলে মোহাম্মদ মোহেবি জোরালো হেডে বলটি জালে জড়ান। এই গোলে সহায়তা করা রামিনই করেছিলেন ইরানের প্রথম গোল।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়া এই ম্যাচটি ইরান ফুটবল দলের জন্য সাধারণ একটি ম্যাচের চেয়ে বেশি ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, ভিসা পাওয়া নিয়ে জটিলতা, বেস ক্যাম্প সরিয়ে নেওয়াসহ বিভিন্ন কারণে ইরানের ফুটবল দল এবারের বিশ্বকাপের আলোচিত দলগুলোর একটি। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে এক দিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পা রেখেছিল তারা। ইরান যখন এই ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছে, তখনো মাঠের বাইরে চলছে নানা ধরনের রাজনৈতিক স্লোগান। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে মাঠের লড়াইয়ে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ইরান।


এ সম্পর্কিত আরো খবর