ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মেসি নয়, আর্জেন্টিনাকেই আটকে দিতে চায় আলজেরিয়া


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৭:৪৫ পিএম

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে সংশয় নেই আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচের। প্রতিপক্ষ হিসেবে সম্মান জানালেও আর্জেন্টিনাকে আটকে দিয়ে অঘটন ঘটানোর জন্যও প্রস্তুত তিনি। তার বিশ্বাস, নিজেদের সেরাটা উপহার দিতে পারলে প্রথম ম্যাচেই চমক দেখাতে পারে উত্তর আফ্রিকার দলটি। আগামীকাল সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেটকোভিচ জানালেন, অতীতের ইতিহাস নয়, নিজেদের প্রস্তুতির ওপর ভরসা রাখছে তার শিষ্যরা।

পেটকোভিচ বলেন, আমি সাধারণত বর্তমানে থাকতে পছন্দ করি। অতীত পড়ে আছে পেছনে। এই মুহূর্তে আমাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং খুব ভালো অবস্থায় থেকে প্রথম ম্যাচ খেলতে নামব। আমরা ফেবারিট নই, তবে আমরা জিততেও পারি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকানোর বিশেষ পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আলজেরিয়ার কোচ জানান, তিনি কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে আলাদা কৌশল সাজানোর পক্ষপাতী নন। তিনি বলেন, প্রত্যেক প্রতিপক্ষের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আমি আমাদের নিজেদের সামর্থ্যকেও সমান গুরুত্ব দেই। কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আটকানোর জন্য আমি কখনও আলাদা পরিকল্পনা করিনি। আগামীকালও করব না।

বসনিয়ান এই কোচ বলেন, আপনি যে দেশেই খেলুন না কেন, প্রথম ম্যাচ সব দলের জন্যই কিছুটা রহস্যময়। তাই প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়া জরুরি। আমরা শতভাগ দিতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। আর প্রথম ম্যাচে ভালো ফলাফল পরবর্তী ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে লরেন্স শহরে আলজেরিয়া দল তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে। সেখানকার স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত বসনিয়ান এই কোচ। পেটকোভিচ বলেন, এটি সত্যিই দারুণ একটি অনুভূতি। শুধু আলজেরিয়ানরাই নন, এ অঞ্চলের স্থানীয় মার্কিন বাসিন্দারাও আমাদের সমর্থন করছেন। আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমি আশা করি নিরপেক্ষ সমর্থকরাও আগামীকাল আলজেরিয়ার জন্য গলা ফাটাবেন।


এ সম্পর্কিত আরো খবর