ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

মেসির ঐতিহাসিক হ্যাটট্রিক: আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা


  • আপলোড সময় : বুধবার ১৭ জুন, ২০২৬ সময় : ১২:১২ পিএম

চলমান ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ববাসীকে মেসিময় এক রাত উপহার দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলজেরিয়ার রক্ষণভাগকে নাচিয়ে ক্যারিয়ারের অনন্য এক উচ্চতায় পৌঁছালেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। প্রথমার্ধে দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয়ার্ধেও ধরে রাখেন সেই খুনে মেজাজ। ম্যাচের ৭৬ মিনিটে আর আটকে রাখা গেল না এই ফুটবল জাদুকরকে। নিখুঁত এক ফিনিশিংয়ে বল আলজেরিয়ার জালে জড়িয়ে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাটট্রিক। মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সে ভর করে আলজেরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৫৫ মিনিটে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দলে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। লাউতারো মার্তিনেজের বদলে মাঠে নামানো হয় হুলিয়ান আলভারেজকে এবং থিয়াগো আলমাদার জায়গায় মাঠে আসেন নিকোলাস গঞ্জালেস। মাঠে নেমেই আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ঠিক তার পরের মিনিটে অর্থাৎ ৫৫ মিনিটেই লাউতারো মার্তিনেজের একটি দুর্দান্ত শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান।

তবে ম্যাচের ৬০ মিনিটে আবারও দেখা মেলে সেই কাঙ্ক্ষিত 'মেসি মোমেন্ট'-এর। বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টার দুর্দান্ত এক জোরালো শট নেন। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান সেই শটটি প্রথম দফায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ঠিক সেই মুহূর্তেই চিলির মতো ক্ষীপ্র গতিতে বক্সে ঢুকে পড়েন মেসি এবং রিবাউন্ড থেকে আসা ফিরতি শটে বল জালে জড়ান। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে নিজের ১৫তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। এই ঐতিহাসিক গোলের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫ গোল)। মেসির সামনে এখন শুধুই ১৬ গোল নিয়ে শীর্ষে থাকা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

অবশ্য এর কিছুক্ষণ পরই হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। ম্যাচের ৬৬ মিনিটে মেসির গোলের লক্ষ্যে নেওয়া একটি নিশ্চিত শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন জিনেদিন জিদান-পুত্র লুকা জিদান। দ্বিতীয় গোলে করা নিজের ভুলটি যেন এই দুর্দান্ত সেভের মাধ্যমে পুষিয়ে দিলেন আলজেরিয়ান গোলরক্ষক। ফলে অল্পের জন্য হ্যাটট্রিক থেকে বঞ্চিত হতে হয় মেসিকে। কিন্তু মেসিকে কি আর বেশিক্ষণ আটকে রাখা যায়? ম্যাচের ৭৬ মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগের সব প্রতিরোধ ভেঙে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এটিই মেসির প্রথম হ্যাটট্রিক, যা তার ষষ্ঠ বিশ্বকাপ খেলার রাতটিকে স্মরণীয় করে রাখলো। মেসির এই জাদুকরী হ্যাটট্রিকে ভর করে বড় জয়ের দিকে এগিয়ে চলেছে আর্জেন্টিনা।


এ সম্পর্কিত আরো খবর