ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

চোট পাওয়া রাফিনিয়ার বিকল্প নেওয়ার সুযোগ কি আছে ব্রাজিলের?


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৩:৫৬ পিএম

চলমান বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে তীব্র ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচ চলাকালীন সময়েই ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিক্যাল বিভাগ লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের ডাগআউট বেঞ্চেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। সেলেসাওদের আক্রমণভাগের এই প্রধান অস্ত্রের চোটের গভীরতা ঠিক কতটা, তা নিরূপণ করতে আজ শনিবার জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর জাতীয় দলের কোচিং স্টাফ ও চিকিৎসকেরা তাঁকে পুনরায় মূল্যায়ন করবেন।

যদি রাফিনিয়ার চোট গুরুতর হয়, তবে ব্রাজিলের ১১ নম্বর জার্সিধারীর এই পজিশনে ব্যাকআপ বা বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন রায়ান এবং লুইজ হেনরিক। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে রাফিনিয়া চোট পেয়ে মাঠ ছাড়ার পর সাবেক ভাস্কো ডি গামা খেলোয়াড় রায়ানকেই মাঠে নামান প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান জাতীয় দলের নিয়মিত শুরুর একাদশে খেলা রাফিনিয়া সম্প্রতি ডান ঊরুতে বেশ কিছু সমস্যা মোকাবেলা করছেন। এর আগে গত মার্চের শেষ দিকে বার্সেলোনার এই তারকা খেলোয়াড় ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং চোটের মুখে পড়েছিলেন। সেই পুরোনো চোটই এবার বিশ্বমঞ্চে নতুন করে ফিরে এলো কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়।

ফিফার নিয়ম অনুযায়ী, রাফিনিয়া যদি এই বিশ্বকাপে আর খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় স্কোয়াডের বাকি ২৫ জনের বাইরে থেকে নতুন কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার আর কোনো সুযোগ নেই ব্রাজিলের। কারণ, টুর্নামেন্টের নিয়ম অনুসারে ব্রাজিলের স্কোয়াডে যেকোনো পরিবর্তনের ডেডলাইন বা চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে গত শুক্রবার মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হওয়ার পর কোনো দলই টুর্নামেন্টের জন্য তাদের চূড়ান্ত স্কোয়াডের বাইরে থেকে নতুন কাউকে অন্তর্ভুক্তি করতে পারে না। ফলে রাফিনিয়া ছিটকে গেলে কোচকে বর্তমান স্কোয়াড নিয়েই পরিকল্পনা সাজাতে হবে।

এই চোট প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, “হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ফরোয়ার্ড রাফিনিয়া তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান। মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। এই বিষয়ে আমরা আরও সুনির্দিষ্ট তথ্য ও পরীক্ষার রিপোর্ট পেলে দ্রুত সবাইকে জানানো হবে।”


এ সম্পর্কিত আরো খবর