ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাশকতার ছক রুখতে ঢাকা ও চট্টগ্রামসহ ৬ এলাকায় সেনা মোতায়েন


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৩:৩৬ পিএম

অনলাইন রিপোর্টার

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রুখতে মাঠে নামছে সেনাবাহিনী। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর বা বেসামরিক প্রশাসনকে সহায়তার নীতিমালার আওতায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জেলা ও মহানগর এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার (২২ জুন) মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনিভাবে মিছিল, শোডাউন ও নানা কর্মসূচির মাধ্যমে বড় ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব অপতৎপরতার কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় আজ ২২ জুন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাসদস্য মোতায়েন থাকবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া চাহিদাপত্রের ওপর ভিত্তি করেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের পাঠানো চাহিদা সংক্রান্ত চিঠিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল নির্দেশনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও মাঠে রাখার সিদ্ধান্ত হয়। তবে নিয়মানুযায়ী সেনাসদস্যরা সরাসরি কোনো অভিযানে না গিয়ে বেসামরিক প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর