ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

পাওনা টাকার বিরোধে করিমগঞ্জে যুবক নিহত, উত্তেজনা


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৭:১১ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাসেল (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত রাসেল উপজেলার রামনগর গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল কয়েক বছর আগে প্রতিবেশী মো. ছাইদুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে কথা-কাটাকাটিও হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছাইদুর রহমান ও তার সহযোগীরা রাসেলের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত রাসেলকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাসেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর