ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বেইজিংয়ে তারেক রহমান-লি ছিয়াংয়ের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’-এ দুই নেতার এই আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। সফররত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা পক্ষের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আলোচনা চালিয়ে যাচ্ছেন দুই রাষ্ট্রপ্রধান।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকের মূল আলোচ্যসূচি সম্পর্কে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বিপক্ষীয় আলোচনা শেষে উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই স্মারকগুলো স্বাক্ষরের মাধ্যমে অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সফরসূচি অনুযায়ী, বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি বিশেষ ভোজসভার আয়োজন করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই দেশের এই শীর্ষ পর্যায়ের বৈঠক ঢাকা-বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর