ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

দেম্বেলের দ্রুততম হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৮:৪৮ এএম

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্লিং হালান্ডকে ছাড়া মাঠে নেমে ফরাসি ঝড়ের মুখে পড়েছিল নরওয়ে। কিলিয়ান এমবাপের উপস্থিতিতে ফরাসি শিবিরে সব আলো নিজের কেড়ে নিলেন উসমান দেম্বেলে। তার রেকর্ড গড়া দ্রুততম হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখল দিদিয়ের দেশমের ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র সপ্তম মিনিটেই নরওয়ের রক্ষণভাগ ভেঙে ফ্রান্সকে এগিয়ে নেন দেম্বেলে। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সদ্য ব্যালন ডি’অর জয়ী এই উইঙ্গার। অবশ্য এর পরের মিনিটেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নরওয়ে। ২১তম মিনিটে থেলোনিয়াস আসগার্ডের দারুণ এক গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা।

তবে নরওয়ের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দেম্বেলে। ম্যাচের ৩২তম মিনিটে মাঝমাঠ থেকে অরেলিয়েন চুয়ামেনির বাড়ানো নিখুঁত পাস পেনাল্টি বক্সে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর বাঁ পায়ের জাদুকরী এক বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই ফরাসি তারকা। নরওয়ের গোলরক্ষক কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। এই গোলের মাধ্যমে মাত্র ৩২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফুটবল ইতিহাসের পাতায় নাম লেখান দেম্বেলে। এটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রবস্টের ২৪ মিনিটের হ্যাটট্রিকটি এখনও এই তালিকার শীর্ষে রয়েছে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। দ্বিতীয়োয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর অস্কার বব ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্রান্ড লারসেন। তার দুর্বল শটটি দারুণ দক্ষতায় রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। ফলে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় নরওয়ের। ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নরওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দেজিরে দুয়ে। তার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে গত আসরের রানার্সআপরা।


এ সম্পর্কিত আরো খবর