ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

উরুগুয়েকে কাঁদিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৮:৪৯ এএম

লুইস সুয়ারেজ-এদিনসন কাভানিদের উত্তরসূরিদের স্তব্ধ করে উরুগুয়েকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিল স্পেন। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মারাত্মক ভুলের খেসারত দিয়ে লুইস দি লা ফুয়েন্তের শিষ্যদের কাছে ১-০ গোলে হেরেছে মার্সেলো বিয়েলসার দল। এই জয়ে 'এইচ' গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে পা রাখল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। শেষ ষোলোর লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে 'জে' গ্রুপের রানার্সআপ দলের।

ম্যাচের শুরু থেকেই নকআউট নিশ্চিত করা স্প্যানিশরা গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে, ৪২ মিনিটে ডেডলক ভাঙে স্পেন। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে উরুগুয়ের ডিফেন্ডাররা মারাত্মক ভুল করেন। সেই সুযোগে মার্কোস লরেন্তের বাড়ানো নিচু ক্রস ধরে জোরালো শট নেন অ্যালেক্স বায়েনা। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা লাইনে থাকলেও বল তার হাত ফসকে জালে জড়িয়ে যায়। এই ধাক্কা সামলাতে বিরতির পরেই কিংবদন্তি এই গোলকিপারকে তুলে নেন কোচ বিয়েলসা। তবে তাতেও উরুগুয়ের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। উল্টো ম্যাচের শেষভাগে স্পেনের পাও কুবার্সিকে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোব্বিও। ১০ জনের দলে পরিণত হওয়ায় উরুগুয়ের ম্যাচে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যায়।

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে উরুগুয়ের অন্তত এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু স্পেনের বিপক্ষে এই হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের বিষাদ সঙ্গী হলো লাতিন আমেরিকার দলটির। তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা। অন্যদিকে, দ্বিতীয়য়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হোল্ডে রাখে স্প্যানিশরা। ব্যবধান আর না বাড়লেও উরুগুয়ের ফরোয়ার্ডদের কোনো সুযোগ দেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। শেষ পর্যন্ত ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হলো স্পেন এবং ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে রূপকথা গড়েছে কেপ ভার্দে।


এ সম্পর্কিত আরো খবর