ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাপানকে হারালে শেষ ষোলোতে ব্রাজিলের সামনে যারা


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:২১ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্বের প্রথম ম্যাচে সেখানে সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে এশিয়ার পরাশক্তি জাপান। তবে এবার জানা গেল, এশিয়ান ব্লুকে হারাতে পারলে শেষ ষোলোর মহালড়াইতে কার মুখোমুখি হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল।

চলমান বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হেরে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে নরওয়ে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, শেষ ৩২-এর লড়াইয়ে আর্লিং হালান্ডের নরওয়েকে লড়তে হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ দল আইভরি কোস্টের বিপক্ষে।

আর এই ম্যাচের সমীকরণটিই নির্ধারণ করে দেবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। নকআউটের সূচি অনুযায়ী, নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দলই শেষ ষোলোর টিকিট কেটে মাঠে নামবে ব্রাজিল বনাম জাপান ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেই হিসেবে নকআউটের প্রথম ম্যাচে ব্রাজিল যদি জাপানকে হারায় এবং নরওয়ে যদি আইভরি কোস্টকে পরাস্ত করতে পারে, তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ভিনিসিয়ুস-রদ্রিগোদের মুখোমুখি হবেন হালান্ড-ওডেগার্ডরা।


এ সম্পর্কিত আরো খবর