ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ৯:২২ এএম

চলমান বিশ্বকাপে উড়ন্ত ফর্মে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা দল। 'জে' গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আলবিসেলেস্তেদের শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক। তবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী পরে বদলি হিসেবে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ইতোমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের শেষ ৩২ (নকআউট) নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের নিয়মরক্ষার এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে শুরু থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবারের আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার করা পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আসর এবং তিনি ইতোমধ্যেই রেকর্ড ২৮টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন তিনি, যা এর আগে কেবল ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ছিল। মূলত বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটে ভুগছিলেন মেসি। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে শতভাগ সতেজ রাখতেই এই সিদ্ধান্ত। বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে টানা পাঁচটি নকআউট ম্যাচ জিততে হবে। তাই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার আগে মহাতারকাকে সুরক্ষিত রাখাই স্কালোনির মূল লক্ষ্য।


এ সম্পর্কিত আরো খবর