ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া, রানারআপ রোনালদোরা


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৯:১৬ এএম

বিশ্বকাপের গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও জেমস রদ্রিগেজের কলম্বিয়া। মাঠের লড়াইয়ে টানটান উত্তেজনা থাকলেও নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ফলে রোমাঞ্চকর ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছে। আর এই ড্রয়ের সমীকরণেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কলম্বিয়া এবং রানারআপ হয়ে পর্তুগাল বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বে নিজেদের ৩ ম্যাচের দুটিতে জয় ও একটি ড্রয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করল পর্তুগিজরা। একই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে পা রেখেছে গণতান্ত্রিক কঙ্গো। ফলে শক্তিশালী ‘কে’ গ্রুপ থেকে এই তিনটি দলই বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট কাটল।

ফ্লোরিডার মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচজুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণে পরস্পরকে ব্যস্ত রাখে পর্তুগাল ও কলম্বিয়া। ম্যাচে কোনো গোল না হলেও দুই দলের আক্রমণাত্মক ফুটবল দর্শকদের উপহার দিয়েছে এক দারুণ রোমাঞ্চকর লড়াই। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণের দিক থেকে পর্তুগালের চেয়ে কিছুটা এগিয়ে ছিল ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। ৫৫ শতাংশ বল পজেশনের পাশাপাশি তারা পর্তুগালের গোলবার লক্ষ্য করে ২৪টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল অন-টার্গেট। বিপরীতে পর্তুগালের ১৩টি শটের মধ্যে মাত্র দুটি শট কলম্বিয়ার গোলরক্ষক পরীক্ষা নিতে পেরেছিল।

ম্যাচের প্রথমার্ধে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। তবে কলম্বিয়ার বিশ্বস্ত গোলরক্ষক কামিলো ভারগাস চমৎকার এক সেভে তাকে গোলবঞ্চিত করেন। অন্যদিকে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তাও এদিন ছিলেন প্রাচীর হয়ে। পুরো ম্যাচে তিনি মোট ৬টি দুর্দান্ত সেভ করেছেন, যা চলতি বিশ্বকাপে দলের প্রথম দুই ম্যাচে তার করা মোট সেভের চেয়েও বেশি।

ম্যাচের দ্বিতীয়ার্থের শেষ দিকে ডেভিনসন সানচেজের দুর্দান্ত এক শটে লিড পেয়েই গিয়েছিল কলম্বিয়া। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করলে হতাশা নেমে আসে ল্যাটিন শিবিরে। গ্রুপ ‘কে’ থেকে চ্যাম্পিয়ন হওয়া কলম্বিয়া শেষ ৩২-এর নকআউট লড়াইয়ে মুখোমুখি হবে ‘এল’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা শক্তিশালী ঘানার বিপক্ষে। আগামী ৪ জুলাই সকাল সাড়ে ৭টায় এই দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আফ্রিকান পরাশক্তি ঘানা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে নকআউটে পা রেখেছে।

এদিকে, ৪৮ দলের এই বর্ধিত ও জমকালো টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে আসা পর্তুগাল রানার্সআপ হওয়ায় শেষ ৩২-এর মঞ্চেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে। নকআউটের প্রথম ম্যাচেই তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ‘এল’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে। ফুটবলের দুই পরাশক্তির এই মহালড়াইটি আগামী ৩ জুলাই ভোর ৫টায় অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর