ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জেনে নিন ম্যাচের সময় ও সম্প্রচার সূচি

আজ রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে জাপান


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক 

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লক্ষ্য নিয়ে আজ নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি জাপান। হাইভোল্টেজ এই ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল ও জাপানের মধ্যকার এই মাঠের লড়াই। শুধু এই একটি ম্যাচই নয়, ফুটবল ভক্তদের জন্য আজ থাকছে ডাবল ধামাকা। একই রাতে অর্থাৎ রাত আড়াইটায় নকআউটের আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি এবং ল্যাটিন আমেরিকার দেশ প্যারাগুয়ে।

বাংলাদেশের ফুটবল অনুরাগীদের জন্য সুখবর হলো, ঘরে বসেই এই দুটি জমজমাট ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে। দেশের বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায় চোখ রেখে সরাসরি খেলা দেখতে পারবেন।

টেলিভিশনের পর্দার পাশাপাশি প্রযুক্তির কল্যাণে ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার চমৎকার সুযোগ থাকছে। যারা টিভিতে খেলা দেখার সুযোগ পাবেন না, তারা মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বকাপের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দেওয়ার মাধ্যমে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি অ্যাপ এবং গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে ম্যাচ দুটি সরাসরি লাইভ স্ট্রিমিং করা হবে। ফলে কর্মব্যস্ততার মাঝেও যেকোনো জায়গায় বসেই দর্শকরা মাঠের উত্তাপ উপভোগ করতে পারবেন।

আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর