ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৩:২৭ পিএম

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা এড়াতে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে আরও স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের চারপাশের ২০০ গজের ভেতরে পরীক্ষার্থী এবং দায়িত্বরত পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন পুরোটা সময় জুড়ে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর থাকবে।


এ সম্পর্কিত আরো খবর