ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক কানাডার মুখোমুখি হচ্ছে মরক্কো


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর আর টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ডাচদের ৩-২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে মরক্কো। নেদারল্যান্ডসকে বিদায় করার পর এবার শেষ ষোলোর লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ কানাডাকে।

এদিকে, টুর্নামেন্টের অন্য ম্যাচে সাউথ আফ্রিকাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষ ১৬ দলের কোটায় নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে কানাডা। ফুটবলবিশ্বে নিজেদের শক্তির জানান দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামী শনিবার (৪ জুলাই) মাঠে নামছে এই দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় সরাসরি অনুষ্ঠিত হবে। স্বাগতিকদের চেনা মাঠ আর মরক্কোর লড়াকু মানসিকতার কারণে কানাডা ও মরক্কোর মধ্যকার এই ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর