ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ব্রাজিল বনাম নরওয়ে: সেলেসাওদের জন্য কতটা বিপজ্জনক ভাইকিংরা?


  • আপলোড সময় : বুধবার ০১ জুলাই, ২০২৬ সময় : ৮:৪৯ এএম

চলতি বিশ্বকাপে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা। মাঠের বাইরে গ্যালারিতে ভক্তদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ স্লোগানের পাশাপাশি বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। আসরে খেলা চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। তবে নকআউট পর্বের এই মহারণে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নরওয়ে দল কিন্তু ব্রাজিলের জন্য গত রাউন্ডের জাপানের চেয়েও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।

নরওয়ের মূল শক্তির জায়গা হলো তাদের বিশ্বমানের আক্রমণভাগ। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দুর্দান্ত ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। তাঁর সাথে মাঝমাঠে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চমৎকার সৃজনশীলতা ব্রাজিলের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। তবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নরওয়েকে রুখতে ভরসা রাখছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাহায়েসের ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার কারণে হালান্ডকে কীভাবে বোতলবন্দি করতে হয়, তা মাগালাহায়েসের বেশ ভালো জানা আছে।

এই ম্যাচে ব্রাজিলকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে নরওয়েজিয়ানদের শারীরিক শক্তি ও এরিয়াল বল বা শূন্যে ভেসে আসা বলের লড়াইয়ে। নরওয়ে দলে বেশ কয়েকজন দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড় রয়েছেন। যার মধ্যে ফরোয়ার্ড হালান্ড (১.৯৪ মিটার) ও সরলথ (১.৯৫ মিটার), মিডফিল্ডার বার্গ (১.৯৫ মিটার) এবং ডিফেন্ডার আয়ের (১.৯৬ মিটার) ও হেগেম (১.৯২ মিটার) অন্যতম। এর বিপরীতে ব্রাজিলের শুরুর একাদশের সবচেয়ে লম্বা খেলোয়াড় হলেন মাগালাহায়েস (১.৯০ মিটার)। উচ্চতার এই ঘাটতি সেলেসাওদের রক্ষণে বাড়তি চাপ তৈরি করতে পারে।

তবে নরওয়ের একটি ইতিবাচক দিক হলো তারা আক্রমণাত্মক ফুটবল পছন্দ করে। ফলে জাপানের মতো তারা ব্রাজিলের বিপক্ষে রক্ষণাত্মক দেয়াল তুলে বসে থাকবে না। নরওয়ে আক্রমণাত্মক খেললে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা মাঠে নিজেদের মেলে ধরার জন্য অনেক ফাঁকা জায়গা বা স্পেস পাবে। আর এই সুযোগে ভিনিসিয়ুস জুনিয়র ও রায়ানের মতো গতিময় উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারবেন।

নরওয়ের রক্ষণভাগ কিন্তু মোটেও নিটোল নয়। গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে তারা ৪-১ ব্যবধানে বড় হার হজম করেছে, যদিও সেই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে পূর্ণ শক্তির দল নিয়েও তারা সেনেগালের বিপক্ষে ২টি এবং ইরাকের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে ১টি গোল হজম করেছে। মূলত হালান্ড ও ওডেগার্ডের মতো দুই-একজন বিশেষ তারকা বাদ দিলে নরওয়ের স্কোয়াডে তেমন গভীরতা নেই। আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম 'ও গ্লোবো'-র হেড-টু-হেড একাদশ বিশ্লেষণেও নরওয়ের চেয়ে অনেক এগিয়ে ছিল ব্রাজিলের সম্ভাব্য একাদশ। তাই হালান্ড নামের এক দানবীয় স্ট্রাইকার দলে থাকলেও, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল দলই ফেভারিট হিসেবে মাঠে নামবে।


এ সম্পর্কিত আরো খবর