ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

লাল-সবুজের ফুটবল উন্মাদনায় মুগ্ধ ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম


  • আপলোড সময় : বুধবার ০১ জুলাই, ২০২৬ সময় : ৯:১৯ এএম

চলতি বিশ্বকাপে ফ্রান্স ও সুইডেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের প্রেস সেন্টারে ছিল সাংবাদিকদের উপচে পড়া ভিড়। কেউ ব্যস্ত আইভরি কোস্ট ও নরওয়ে ম্যাচের সমীকরণ মেলাতে, আবার কেউবা মগ্ন অন্য ম্যাচের খবরাখবর বিশ্লেষণে। ঠিক এমনই এক ব্যস্ত সময়ে প্রেস সেন্টার পরিদর্শনে আসেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সেক্রেটারি জেনারেল (মহাসচিব) মাতিয়াস গ্রাফস্ট্রম। ইউরোপীয় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় ও সুযোগ-সুবিধা তদারকির একপর্যায়ে বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে মেতে ওঠেন ফিফার এই প্রধান প্রশাসনিক কর্মকর্তা।

বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ কখনো খেলেনি, এমনকি এশিয়ার শীর্ষ টুর্নামেন্ট এশিয়া কাপেও লাল-সবুজের দল শেষবার অংশ নিয়েছিল সেই দূর অতীতে, ১৯৮০ সালে। মাঠের পারফরম্যান্সে ফুটবল মানচিত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে থাকলেও, বিশ্বকাপ এলেই পুরো দেশজুড়ে যে অভূতপূর্ব ফুটবল উন্মাদনা ও জোয়ার তৈরি হয়, তা আজ বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশের এই আকাশচুম্বী ফুটবল আবেগের কথা বেশ ভালোভাবেই জানা ফিফা মহাসচিবের। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনা সত্যিই অসাধারণ ও অতুলনীয়।”


খেলার মান ও আন্তর্জাতিক ফলাফলের বিচারে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও, দেশটির ফুটবলের সাম্প্রতিক কাঠামোগত পরিবর্তন ও ধারাবাহিকতা ফিফার নজর কেড়েছে। মাতিয়াস গ্রাফস্ট্রম আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ ফুটবল প্রতিনিয়ত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব ফুটবলের মূল ধারায় যুক্ত হতে ফিফার সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আগামীতে বাংলাদেশের ফুটবল আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।” খেলার মাঠে পিছিয়ে থাকলেও বৈশ্বিক উন্মাদনায় শীর্ষ দেশগুলোকে টেক্কা দেওয়া বাংলাদেশের কোটি ফুটবল ভক্তকে শুভকামনা জানিয়ে তিনি যোগ করেন, “বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। সুযোগ পেলে আমি অবশ্যই বাংলাদেশ ভ্রমণে যেতে চাই।”

বিশ্বকাপের মতো এত বড় মহাযজ্ঞে প্রশাসনিক প্রধান হিসেবে মাতিয়াসের ব্যস্ততার কমতি নেই। শত ব্যস্ততার মাঝে মেটলাইফ স্টেডিয়ামের গণমাধ্যম কক্ষে মাত্র ১০ মিনিটের জন্য এলেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ শোনেন তিনি। ১৯৮০ সালে জন্ম নেওয়া এই সুদক্ষ ক্রীড়া সংগঠক উয়েফার মিডিয়া বিভাগে কাজের পাশাপাশি একসময় সুইডেন ও নরওয়ে জাতীয় ফুটবল দলের মিডিয়া অফিসারের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। ২০১৬ সালে জিয়ান্নি ইনফান্তিনো ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর মাতিয়াসের ফিফায় যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং ২০২৩ সালের অক্টোবরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। সবশেষে ২০২৪ সালে ব্যাংকক কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ফিফার পূর্ণাঙ্গ সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি। ফিফার প্রধান নির্বাহী হিসেবে এটিই তাঁর প্রথম বিশ্বকাপ পরিচালনা।


এ সম্পর্কিত আরো খবর