ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওলিসে ঝড়ে কাঁপছে বিশ্বকাপ: ভাঙতে পারে পেলে-মেসির জোড়া বিশ্বরেকর্ড


  • আপলোড সময় : বুধবার ০১ জুলাই, ২০২৬ সময় : ৮:২৬ পিএম

বিশ্বকাপের মঞ্চে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন ফ্রান্সের নতুন সেনসেশন মাইকেল ওলিসে। তাঁর পায়ের জাদুতে ফরাসিরা যেমন স্বপ্ন দেখছে, তেমনই ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে এবং লিওনেল মেসির একাধিক ঐতিহাসিক রেকর্ড এখন ভাঙার মুখে দাঁড়িয়ে এই ফরাসি ফরোয়ার্ডের সামনে।

চলমান ফুটবল বিশ্বকাপে মাইকেল ওলিসের অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরে অঁরি ফক্স স্পোর্টস-এ মন্তব্য করেছেন, কিলিয়ান এমবাপ্পে যদি ফরাসি দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হন, তবে ওলিসে হলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার (এমআইপি)। চলতি বিশ্বকাপে ওলিসের মাঠে অবদান অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে। ইতিমধ্যেই তিনি ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার একটি কীর্তি স্পর্শ করে ফেলেছেন এবং এখন তাঁর চোখ পেলে ও মেসির অনন্য রেকর্ডের দিকে।


পেলের রেকর্ড ভাঙার হাতছানি

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট বা গোল করানোর ক্ষেত্রে ফুটবল সম্রাট পেলের রেকর্ডটি এখনো অক্ষুণ্ণ রয়েছে। ক্রীড়া তথ্য-উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপ্টা’র পরিসংখ্যান অনুযায়ী (যা ১৯৬৬ বিশ্বকাপ থেকে হিসাব করা হয়), ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট করেছিলেন পেলে।

সুইডেনের বিপক্ষে ম্যাচে জোড়া অ্যাসিস্ট করার মাধ্যমে ওলিসে চলতি বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ৫-এ নিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করা পোল্যান্ডের রবার্ত গাদোচা (১৯৭৪), জার্মানির পিয়েরে লিটবারস্কি (১৯৮২), আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং জার্মানির থমাস হাসলারের (১৯৯৪) পাশে নিজের নাম লিখিয়েছেন। শেষ ১৬-র ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সেই ম্যাচে আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই ওলিসে ছুঁয়ে ফেলবেন পেলেকে, আর দুটি করলে ছাড়িয়ে যাবেন ফুটবল সম্রাটকে।


মেসির চূড়ায় ওলিসের নজর

বিশ্বকাপের পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় লিওনেল মেসির রেকর্ডটি স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে ওলিসের সামনে। ২০১১-১২ মৌসুমে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন মেসি। পরবর্তীতে ২০১২-১৩ মৌসুমে চেলসি ও স্পেনের হয়ে একই কীর্তি গড়েন হুয়ান মাতা। এছাড়া ২০১০-১১ মৌসুমে মেসুত ওজিলের রয়েছে ৩৩টি অ্যাসিস্ট।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে এই মৌসুমে ওলিসের বর্তমান অ্যাসিস্ট সংখ্যা ৩২টি। আর মাত্র দুটি অ্যাসিস্ট করলেই তিনি মেসি ও মাতাকে ছুঁয়ে ফেলবেন, এবং তিনটি করতে পারলে ফুটবল ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের একক মালিক বনে যাবেন এই ফরাসি তারকা। ওলিসে যেভাবে খেলছেন, তাতে পেলে ও মেসির এই অবিশ্বাস্য রেকর্ডগুলো ভেঙে চুরমার হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর