ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সেনেগালের বিদায়ে হতাশ কোচ: ‘ফুটবল নিষ্ঠুর’


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৩:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে অবিশ্বাস্য এক নাটকীয় ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে সেনেগাল। ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাদিও মানের দেশ। এমন হৃদয়বিদারক হারে শোকাচ্ছন্ন সেনেগালের কোচ পাপে থিয়াও।

বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে দাপট ছিল সেনেগালের। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত তারা ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন ঘটে। মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুটি গোল করে সমতায় ফেরে এবং পরে অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে জয় নিশ্চিত করে। ১২৪ মিনিটে পাওয়া ওই পেনাল্টি গোলটিই সেনেগালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় অত্যন্ত ব্যথিত কোচ থিয়াও বলেন, ‘এটি খুবই নিষ্ঠুর পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল তো আর ৮৫ মিনিটের খেলা নয়। আমরা পুরো ম্যাচেই লড়াই করেছি।’

পেনাল্টি বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সেনেগালের এই কোচ। তিনি বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, এটা সত্যিই খুব কষ্টের। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই।’

থিয়াও আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিল না। ফুটবলে এমনটাই ঘটে। এখন আমাদের সামনে তাকাতে হবে।’


এ সম্পর্কিত আরো খবর