ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মেসিদের ম্যাচ পরিচালনা করবেন ড্রিউ ফিশার, আলোচনায় সেই বিতর্কিত রেফারি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৪:৪৪ পিএম

ক্রীড়া ডেস্ক:

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের নকআউট পর্বের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচের রেফারি। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে কানাডার অভিজ্ঞ রেফারি ড্রিউ ফিশারকে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই ফুটবল মহলে আবারও ফিরে এসেছে তার ক্যারিয়ারের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ।

ক্যালগারিতে জন্ম নেওয়া ড্রিউ ফিশার উত্তর আমেরিকার ফুটবলে এক পরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি মেজর লিগ সকার (এমএলএস)-এ ২২৯টিরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি ফিফার তালিকাভুক্ত রেফারি হিসেবে আন্তর্জাতিক দায়িত্ব পালন করছেন। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সঙ্গেও তার পূর্বপরিচিতি রয়েছে। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইন্টার মায়ামির প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন এই কানাডিয়ান রেফারি।

তবে ফিশারের ক্যারিয়ারে রয়েছে বিতর্কের ছায়া। ২০২৩ সালে কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকো ও হন্ডুরাসের ম্যাচে ভিএআর (VAR) হিসেবে তার নেওয়া সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। ম্যাচ শেষে মূল রেফারি ইভান বার্টন অভিযোগ করেন, ফিশারের নির্দেশে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে দশম মিনিটে গোল করে ম্যাচটি টাইব্রেকারে নিতে সক্ষম হয় মেক্সিকো। এই ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও পরবর্তীতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কনকাকাফ ফাইনালের দায়িত্বও তিনি পান।

আর্জেন্টিনার ম্যাচে ফিশারের অভিজ্ঞতা খুব বেশি নয়। এর আগে ২০২৪ কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ তিনি পরিচালনা করেছিলেন, যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়েছিল। চলমান বিশ্বকাপে ড্রিউ ফিশার ইতোমধ্যেই ইরাক-ফ্রান্স এবং ক্রোয়েশিয়া-ঘানা ম্যাচ পরিচালনা করেছেন। এখন নকআউট পর্বে মেসিদের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি কেমন দায়িত্ব পালন করেন, সেটিই দেখার বিষয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর