ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বর্তমান কোচিং স্টাফের অধীনে খেলবেন না সেনেগালের পাপে গুয়ে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের কাছে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৩-২ গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। অতিরিক্ত সময়ের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স। তবে এই হারকে ছাপিয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনেগালের মিডফিল্ডার পাপে গুয়ের জাতীয় দল থেকে বিরতি নেওয়ার ঘোষণা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পাপে গুয়ে স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ বহাল থাকা পর্যন্ত তিনি আর সেনেগাল জাতীয় দলের হয়ে খেলবেন না। যদিও পোস্টে তিনি সরাসরি কোচ পাপে থিয়াওয়ের নাম উল্লেখ করেননি, তবে তার এই সিদ্ধান্ত দলের ভেতরের অস্থিরতাকে স্পষ্ট করে দিয়েছে। ভিয়ারিয়ালে খেলা ২৭ বছর বয়সী এই তারকা খেলোয়াড় বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন।

সেনেগালের জন্য চলতি বছরটি নানা সংকটে ঘেরা। এর আগে মরক্কোর বিপক্ষে গুয়ের অতিরিক্ত সময়ের গোলে পাওয়া ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এর শিরোপাটি একটি আপিল মামলার রায়ে বাতিল হয়ে যায়। সেই ম্যাচে স্বাগতিক মরক্কোকে স্টপেজ টাইমে পেনাল্টি দেওয়া হলে কোচ পাপে থিয়াওয়ে তার দলকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের শাস্তিমূলক সিদ্ধান্তে সেনেগালকে ম্যাচটিতে পরাজিত ঘোষণা করা হয় এবং থিয়াওয়েকে পাঁচটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। বিষয়টি বর্তমানে সুইজারল্যান্ডের ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট’-এ আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে পেনাল্টির বিতর্কিত সিদ্ধান্ত এবং সামগ্রিক কোচিং স্টাফের ওপর অনাস্থার কারণে পাপে গুয়ের এমন সিদ্ধান্ত সেনেগাল ফুটবলে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর