ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৬:৩০ পিএম

কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, গত ৫০ বছর ধরে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা চীনের পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশ।

বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “আমাদের এই নীতি কেবল বাংলাদেশের জন্যই নয়, বরং চীনের বৈশ্বিক পররাষ্ট্রনীতির অংশ হিসেবে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপকে সমর্থন করি না। অনেক সময় বিদেশি শক্তি চীনের অভ্যন্তরীণ বিষয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করে, যা আমাদের অভিজ্ঞতার অংশ।”

বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা চীন গভীরভাবে অনুধাবন করতে পারে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, “এ কারণেই বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং বাংলাদেশ যে নীতি অনুসরণ করছে, তার প্রতি চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।”

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে এবং এর ফলে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।”

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “এই সফর অত্যন্ত সফল হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফরের মধ্য দিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক নতুন অধ্যায় তৈরি হয়েছে।”


এ সম্পর্কিত আরো খবর