ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১৫৪


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৬:৫৪ পিএম

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৫৪ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন আরও ৬৩১ জন। বিভাগের ভিত্তিতে মৃতের সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৭২ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৮২ জন, ময়মনসিংহে ৬২ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৪০ জন, খুলনায় ২৮ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৯৬৫ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ৯০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ জন, চট্টগ্রামে ১৮০ জন, বরিশালে ১০৭ জন, সিলেটে ৮৭ জন, ময়মনসিংহে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন।

পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৯৯৩ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৮৬ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ও টিকাদানের ওপর গুরুত্বারোপ করেছেন।


এ সম্পর্কিত আরো খবর